অন ডিউটি আর্মি লেখা ট্রেলার থেকে উদ্ধার ১৮০ কেজি গাঁজা - The News Lion

অন ডিউটি আর্মি লেখা ট্রেলার থেকে উদ্ধার ১৮০ কেজি গাঁজা

 


দি নিউজ লায়নঃ     কোচবিহার থেকে শিলিগুড়িগামী অন ডিউটি আর্মি লেখা একটি ট্রেলার আটক করে মাথাভাঙ্গা থানার পুলিশ। সেখান থেকে উদ্ধার ১৮০ কেজি গাঁজা। এই ঘটনায় ইতিমধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রের ভিত্তীতে মাথাভাঙ্গা থানার আইসি বিশ্বা শ্রয় সরকারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী কোচবিহার শিলিগুড়ি রাজ্য সড়কের চেনাকাটা মোড়ে ওই ট্রেলার  আটক করে। 


আটক হওয়ার পর তদন্ত করে দেখে ওই ট্রাকে গাঁজা আছে। তারপর ট্রাকটিকে আটক করে নিয়ে আসা হয় মাথাভাঙা থানায়। এবিষয়ে মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি  বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে বিশাল আকার ট্রেলার ট্রাকটিকে মাথাভাঙ্গা থানার আইসি এবং তার টিম ওত পেতে থাকে। পরে চেনাকাটা মোড় থেকে গাড়িটিকে আটক করা হয়। আটক হওয়ার পর গাড়ির চালক এবং সঙ্গে থাকা আরেকজন এই দুইজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা সদুত্তর দিতে পারেননি। 


পরবর্তীতে ট্রেলারের মূল দরজা খোলা হয়, সেখানে দেখা যায় বাড়িতে ব্যবহারকারী বেশ কিছু আসবাবপত্র যেমন ফ্রিজ, চেয়ার, টেবিল, সোফা সেট, চারখানি মোটরসাইকেল, বেশকিছু রকমারি ফুলের টপ সহ আরও ভিন্ন ধরনের আসবাবপত্র পাওয়া যায়। পরবর্তীতে চালকের আসনে ঢাকার কেবিন খুলে তদন্ত করলে দেখা যায় সেখানে বেশ কয়েকটি প্লাষ্টিক দিয়ে মোড়ানো প্যাকেট আছে। শেষে ওই প্যাকেট গুলো খোলা হলে দেখা যায় সেখানে গাঁজা রয়েছে।


 তিনি আরও জানান, ‘উদ্ধার হওয়া গাঁজার পরিমান ১৮০ কেজি। ট্রেইলারে দুজন চালক ছিলেন তাদের নাম ঈশিকা খান, শফিকুর রহমান। দুজনের বাড়ি উত্তর প্রদেশে। অন ডিউটি আর্মি লেখা এই ট্রেইলারটি কার এবং কোথায় যাচ্ছিল গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.